বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি: সাম্য হত্যার বিচার ও প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের

ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি: সাম্য হত্যার বিচার ও প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
 

সোমবার (আজ) দুপুর ১২টার দিকে হাকিম চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে মিছিলটি উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দুপুর ২টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি।
 

উল্লেখ্য, সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।
 

অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘গণ-অভ্যুত্থানের অগ্রসৈনিক ছিলেন সাম্য। কিন্তু ১৩ দিন পার হলেও এখনো তার হত্যার সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি। প্রশাসনের ব্যর্থতা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। গত নয় মাসে তোফাজ্জল হত্যাকাণ্ড, ফ্যাসিস্টের মোটিফ পোড়ানো, গাছে লাশ ঝুলিয়ে রাখা—এই ধরনের একের পর এক ঘটনার বিচার হয়নি। প্রশাসনের ন্যূনতম জবাবদিহিতা নেই। আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং সাম্য হত্যাকাণ্ড নিয়ে যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
 

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনও একই দাবি তুলে বলেন, প্রশাসনের উদাসীনতা ও ব্যর্থতায় শিক্ষার্থীদের নিরাপত্তা আজ হুমকির মুখে। এই পরিস্থিতিতে প্রশাসনের পদত্যাগ ছাড়া বিকল্প কোনো পথ নেই।