সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১২:২১:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের ত্রিমুখী গোলাগুলিতে একজন নিহত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের ত্রিমুখী গোলাগুলিতে একজন নিহত

ঢাকা প্রেস
কক্সবাজার পতিনিধিঃ


রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের দু'পক্ষ এবং পুলিশের মধ্যে ত্রিমুখী গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল মোনাফ (২৬)। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

বুধবার (১২ জুন), সকাল ৬টা, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লক, আরসা সন্ত্রাসীদের দু'পক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি শুরু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের উপরও সন্ত্রাসীরা গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি করে।
 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের ত্রিমুখী গোলাগুলিতে একজন নিহত



নিহত আবদুল মোনাফ (২৬), একজন চিহ্নিত আরসা সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা ছিল।

ত্রিমুখী গোলাগুলিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, তাদের সংখ্যা ও পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।


 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির কারণ খোঁজা হচ্ছে। এডিআইজি মো. আমির জাফর বলেছেন, আবদুল মোনাফ একজন দীর্ঘদিন ধরে পলাতক চিহ্নিত সন্ত্রাসী ছিল। তিনি আরও বলেছেন, পুলিশ ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।