মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সন্তান দত্তক নিতে বেশি উৎসাহী বলিউড অভিনেত্রী পরিনীতি

সন্তান দত্তক নিতে বেশি উৎসাহী বলিউড অভিনেত্রী পরিনীতি

আজ রবিবার ৩৫-এ পা দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর অভিনেত্রীর প্রথম জন্মদিন। গত মাসে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের পর থেকে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

রাঘবের পরিবারকে পেয়ে খুশি পরিণীতি। নায়িকা নিজের মুখেই জানিয়েছেন, রাঘবের পরিবারই সেরা। তবে বিয়ের এক মাস পেরোতে পারেনি, এর মধ্যেই নাকি পরিবার পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া! এমনই জল্পনা শোনা যাচ্ছে। তবে তেমন কিছু না।

অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে পরিণীতি জানান, বাচ্চা তাঁর বেশ পছন্দ। তবে পরিণীতি নিজের সন্তান নেওয়ার থেকে দত্তক নিতে বেশি উৎসাহী। এক পুরনো সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, ‘আমি আসলে সন্তান দত্তক নিতে চাই।


কারণ, এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলে-মেয়ে দত্তক নিতে চাই।’ যদিও অভিনেত্রী বরাবর যা পরিকল্পনা করে এসেছেন, তাঁর বিপরীতে গিয়েই কাজ করেছেন। অন্তত জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের পূর্বপরিকল্পনাকে পাত্তা দেননি, এবার সন্তানের ক্ষেত্রেও কি তেমনটাই করতে চলেছেন? তা সময় বলবে।

অন্যদিকে আমেরিকা থেকে বোনের জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া। লিখলেন, ‘শুভ জন্মদিন তিশা। আশা করব সারা জীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে।’

বর্তমানে নতুন সংসার নিয়ে ব্যস্ত পরিণীতি। পাশাপাশি গত ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। এই ছবিতে পরিণীতির সঙ্গে দেখা গেছে অক্ষয় কুমারকে। যদিও বক্স অফিসে ছবিটি খুব বেশি আলোর মুখ দেখেনি।