সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোস্তাফিজ, তাসকিন, হৃদয় এলপিএল খেলতে দেশ ছাড়লেন

মোস্তাফিজ, তাসকিন, হৃদয় এলপিএল খেলতে দেশ ছাড়লেন

বিশ্বকাপ থেকে ফেরার পর এখন বেশিরভাগ ক্রিকেটারই আছেন বিশ্রামে।। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়।

তাসকিন আহমেদ এবারের এলপিএলে খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের পক্ষে। যে দলে আছেন রহমানউল্লাহ গুরবাজ, থিসারা পেরেরা, শাদাব খান, গ্লেন ফিলিপস, মাথিশা পাথিরানা, দুনিথ ওয়েল্লালাগের মতো ক্রিকেটাররা। প্রথমবারের মতো এলপিএল খেলতে যাবার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন। 

এলপিএল খেলতে আজ দেশ ছেড়েছেন আরও দুজন। তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। দু’জনই অবশ্য এবার একই দলের হয়ে খেলবেন। ডাম্বুলা সিক্সার্স দলে ভিড়িয়েছে এই দু’জনকে।

আগামীকাল থেকে থেকে শুরু হবে এবারের এলপিএল। রাত ৮টায় হৃদয়-মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এলপিএল। তাসকিনের কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ একদিন পর। আগামী ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।