সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২০:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ড্রোন প্রশিক্ষণে চীনে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

ড্রোন প্রশিক্ষণে চীনে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

ড্রোন প্রযুক্তি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ নিতে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে যাচ্ছে। চীনের সাংহাই ও গুয়াংজুতে মাসব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করবে চীন সরকার, আর সমস্ত ব্যয় বহন করবে তারাই—বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 

বুধবার রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, প্রশিক্ষণ শেষে প্রতিনিধি দল দেশে ফিরে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল কাজে অংশ নেবে।
 

ফারুকী আরও জানান, অচিরেই চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের আরেকটি দল চীন যাবে। পাশাপাশি, মিউজিয়ামের প্রসার ও উন্নয়নের জন্যও আরেকটি দলকে চীনে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, “বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন দুই দেশের সম্পর্কে নতুন উদ্যম যোগ করবে।”
 

ড্রোন প্রযুক্তিকে ‘গল্প বলার নতুন মাধ্যম’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, “প্রশিক্ষণপ্রাপ্তরা চীনের সহযোগিতায় নিজেদের প্রযুক্তি দিয়ে বাংলাদেশের গল্প ড্রোনের মাধ্যমে তৈরি করবে এবং দেশ-বিদেশে তা প্রদর্শন করবে। টেকনোলজি আর্টের একটি সুন্দর ফিউশন, যা আধুনিক ন্যারেটিভ তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার।”
 

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক মেলবন্ধন অব্যাহত থাকবে এবং পারস্পরিক সহযোগিতা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

সূত্র: বাসস