মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘ ১৩ বছর পর হাতিয়ার আলী বাজার বণিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ১৩ বছর পর হাতিয়ার আলী বাজার বণিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আজিজুর রহমান, নোয়াখালী:


দীর্ঘ ১৩ বছর পর নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আলী বাজার বণিক কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় এবং ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

 

এবারের নির্বাচনে মোট ১১টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪টি পদের জন্য ১৩ জন প্রার্থীর মধ্যে ভোটগ্রহণ চলছে।
 

সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

নির্বাচন পরিচালনায় ১০ সদস্যের একটি কমিটি দায়িত্ব পালন করছে। প্রধান প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন হাতিয়ার মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মো. আজমীর হোসেন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আলী মানসুর। নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে রয়েছেন হাজী মো. ইউছুফ ও মো. সাদ্দাম হোসেন।
 

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, মোট ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।