সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১১:২৪:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কানের দুল কিনে না দেয়ায় অভিমানী কিশোরীর আত্মহত্যা

কানের দুল কিনে না দেয়ায় অভিমানী কিশোরীর আত্মহত্যা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের উলিপুরে কানের দুল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রাশিদা খাতুন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১৫ জুন) সকালে উলিপুরের দলদলিয়া ইউনিয়নের সরফদী এলাকায় এই ঘটনা ঘটে। রাশিদা খাতুন ওই ওলাকার মৃত রাশেদুল ইসলামের কন্যা।

 

পুলিশ জানায়, রাশিদা খাতুন পার্শ্ববর্তী দলদলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। কয়েক দিন থেকে মেয়েটি তার মায়ের কাছে স্বর্ণের কানের দুল কিনে দেওয়ার বায়না ধরে। শনিবার সকালে আবারও কানের দুল কেনার জন্য মাকে বললে তার মা বকাবকি করে। মায়ের বকা খেয়ে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঘরের (ধরনা) আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।