সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট 

ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট 

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘুঘুর নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। এর আগে এটি উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকা থেকে উদ্ধার করা হয়।রোববার (১৭ আগস্ট ) দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্যাপ্টেন কেএম তামীম রহমান ও ক্যাপ্টেন মুসতাহসিনা মোকাদ্দেস হৃদির নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করেন। এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার ১২ আগস্ট সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় ঘুঙুর নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছিল এই মর্টার শেলটি। পরে জেলেদের মধ্য থেকে কামাল হোসেন নামে এক ব্যক্তি বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে এটি উদ্ধার করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, উপজেলার নাগাইশ এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়। কুমিল্লা থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করে।