মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকার এক কনসার্টে গাইবেন সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ফুয়াদ

আজ ঢাকার এক কনসার্টে গাইবেন সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ফুয়াদ

আজ বৃহস্পতিবার ঢাকার এক কনসার্টে গাইবেন সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। ফুয়াদের সঙ্গে গাইবেন তরুণ গায়ক দামির খান ও সঞ্জয়। তাঁদের নিয়ে ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে ‘দামির অ্যান্ড ফুয়াদ প্রেজেন্টস সঞ্জয়’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে রেজ মিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ বিকেল ৫টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় পরিবেশনা শুরু করবেন শিল্পীরা। অধিকাংশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ২০০ টাকা ও ৭০০ টাকা।

গত জুন মাসে প্রকাশিত কোক স্টুডিও বাংলায় গণি পাগলের লেখা ‘দেওয়ানা’ গানের সংগীত প্রযোজনা করেন ফুয়াদ আল মুক্তাদির। আগামী সেপ্টেম্বরে কানাডায় কনসার্ট করবেন ফুয়াদ। গায়ক দামির তরুণ শ্রোতাদের কাছে পরিচিত। আরেক শিল্পী সঞ্জয়ের জন্ম সিলেটে হলেও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। এটিই বাংলাদেশে তাঁর প্রথম কনসার্ট।