মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস

অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস

অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী তিন মাস পর্যন্ত চলমান থাকবে। এরমধ্যেই তার যাবতীয় শুটিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিরেক্টরস গিল্ডস-এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

সাফর লিখিত বক্তব্যে বলেন, ডিরেক্টরস গিল্ডস-এর কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী তিনমাস কোনো নির্মাতা তাঁর সঙ্গে কাজ করবেনা।  টেলিভিশন মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে তাঁকে নিয়ে কাজ করা হতে বিরত থাকবে।  আগস্টে তার বাকি কাজ সম্পন্ন করার অনুরোধ জানান সাগর।

কামরুজ্জামান সাগর বলেন, এমন সৃজনশীল মাধ্যমে মেকআপম্যানকে মারধর কিংবা প্রোডাকশন বয়ের মুখে চা ছুঁড়ে মারার মতো এমন অপ্রকাশ্য আরো অনেক কাজ হয়েছে, যা মুখে আনা যায় না। এসব কোনোভাবেই মেনে নেয়া যায় না।


সংগঠন থেকে আরও জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এছাড়াও থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।