রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:০৭:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রাজধানীর সাইন্সল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সাইন্সল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সাইন্সল্যাবে উচ্চমাধ্যমিকের কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। সরেজমিনে দেখা গেছে, কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দুপুরের দিকে উচ্চমাধ্যমিকের ৪ কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করেন।


এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শিক্ষার্থীরা ধানমন্ডির দিকে চলে যায়। এ সময় ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে অবস্থান করছিলেন।

 

ঢাকা সিটি কলেজের নাহিদ হাসান সেলিম বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছিলাম। সেসময় ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা মহানগরের ভাড়াটে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করেছে। ককটেল মেরেছে। আমার পায়ে ককটেলের আঘাত লেগেছে।’ এর আগে রাজধানীর নতুন বাজার এলাকায় কোটা আন্দোলনকারী বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।