সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু সংবাদ শুনে বাঁশখালীতে বাবা স্ট্রোক করেছে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু সংবাদ শুনে বাঁশখালীতে বাবা স্ট্রোক করেছে

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 
গতকাল (৬ জুলাই) বিকেলে নগরীর ইপিজেড থানাধীন ০১ নং মাইলের মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির লরির সজোরে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারানো বাঁশখালীর বাসিন্দা ছাত্র মোহাম্মদ তামিম এর মৃত্যুর খবর শুনে রবিবার (৬ জুলাই) রাতে বাবা সৈয়দ নেজাম উদ্দীন স্ট্রোক করেছে বলে জানা যায়।

 

এই বিষয় টি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানাই।


এদিকে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় একই দিনে মাইলের মাথা থেকে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় নেভি ঈসা খাঁন এলাকায় আবারো দূর্ঘটনা করলে নেভাল পুলিশের সহায়তায় ঘাতক ট্রাঙ্ক লরি কে ইপিজেড পুলিশ টিম জব্দ করেছে। 


দুটি দূর্ঘটনায় দুজন নিহত হলেও অপর জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারচড়া ইউপি সদস্য মনজুরুল ইসলাম জানান, পেশায় ছাত্র মোহাম্মদ তামিম বিকালের দিকে বন্ধুদের সাথে মোটরসাইকেল চালিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার পথে ইপিজেড থানাধীন ০১ নং মাইলের মাথা এলাকায় দূর্ঘটনায় নিহত হন।


নিহত মোহাম্মদ তামিম  বাঁশখালী উপজেলার বাহার চড়া ইউনিয়নের জুম্মুুন মিয়াজির বাড়ির বাসিন্দা সৈয়দ নেজাম উদ্দীনের পুত্র।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন। তার লাশ বাঁশখালী আনার প্রস্তুতি চলছে। 


এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে পিতার স্ট্রোক করে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এই নিয়ে এলাকায় শোকের মাতম চলছে।