মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ‘১০০ হাজার’ ক্লাবে ''প্রিয়তমা''

উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ‘১০০ হাজার’ ক্লাবে ''প্রিয়তমা''

৭ জুলাই উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহ পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’র পরেই আসন নিয়েছিল ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। তিন দিনের আয়ে এই অবস্থান ছিল চতুর্থ। এবার দুই সপ্তাহের আয় প্রকাশ করেছেন কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। 

তিনি জানান, “উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ‘১০০ হাজার’ ক্লাবে ঢুকে গেল প্রিয়তমা, দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১১২,০০০ ডলার।”
প্রথম সপ্তাহের আ : ৮৪,০০০ ডলার (৪২টি থিয়েটার)
দ্বিতীয় সপ্তাহের আয় : ২৮,০০০ ডলার (৪টি থিয়েটার)

সবচেয়ে বেশি অবদান -
১. জ্যামাইকা মাল্টিপ্লেক্স, নিউ ইয়র্ক সিটি : ৫২,৭০০ ডলার (৩৫,৫০০ + ১৭,২০০)

‘প্রিয়তমা’ এখন তৃতীয় সপ্তাহে চলছে এখানে।

২. সিনেপ্লেক্স এগলিন্টন, টরন্টো : ১৭,৭০০ ডলার (১১,৪০০ + ৬,৩০০)

এ ছাড়াও দারুণ অবদান রেখেছে এএমসি জন আর ১৫ (মিশিগান) ও এএমসি নেশামিনি (পেনসিলভেনিয়া)। ‘প্রিয়তমা’ ছাড়া আর যেসব সিনেমা উত্তর আমেরিকাতে এখন পর্যন্ত প্রেস্টিজিয়াস ‘১০০ হাজার’ ক্লাবের মেম্বার :

আয়ের ক্রমানুসারে -
১. হাওয়া (২০২২) - দ্বিতীয় মেম্বার
২. পরান (২০২২) - তৃতীয় মেম্বার
৩. দেবী (২০১৮) - প্রথম মেম্বার

তবে ‘প্রিয়তমা’ যে পরিস্থিতিতে, এত এত প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়ে এমন পারফর্ম করল এবং এখনো করছে সেটা আসলে দুর্দান্ত একটি ঘটনা। বিশাল একটা ধন্যবাদ অবশ্যই পাবেন এ সিনেমার নির্মাণসংশ্লিষ্ট সকলে।


দারুণ এক মায়া ছড়িয়ে দিতে পেরেছেন আপনারা মানুষের মনে।
কমস্কোর এবং বিশ্বখ্যাত চেইন সূত্রে জানা যায়, দ্বিগুণের বেশি মোট ৮৬ হলে মুক্তির পর পাঁচ সপ্তাহে ‘হাওয়া’ মোট ব্যবসা করেছিল তিন লাখ ৫৮ হাজার ডলার। অন্যদিকে ৭ জুলাই হলিউডের সিনেমার ভরা মৌসুমে আমেরিকার এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে ৪২টি থিয়েটারে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’ আয় করল ৮৪ হাজার ডলার। দ্বিতীয় সপ্তাহে পাঁচটি থিয়েটার থেকে আরো আয় হলো ২৮ হাজার ডলার।

বর্তমানে আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সের একটি থিয়েটারে ‘প্রিয়তমা’ টানা তৃতীয় সপ্তাহে চলছে। সব মিলিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার জয়রথ কোথায় গিয়ে থামে তাই দেখার বিষয়।

কানাডা ও আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফের সিনেমা ‘প্রিয়তমা’ সিনেমার প্রধান তারকা বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং ভারতের ইধিকা পাল। টাইটেল গান, ঈশ্বর, গভীরে গান তিনটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে এ সপ্তাহেও বিশ্বব্যাপী চলছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাটি।