সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৯:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা

সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা

গাজীপুর প্রতিনিধি:-


 

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
 

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মামলায় মানহানির ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
 

বাদী তানভীর সিরাজ জানান, অপরাধী চক্রের ভিডিও ধারণ করার কারণে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু ঘটনাটি না জেনেই সারজিস আলম ফেসবুকে বিএনপিকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। ইতোমধ্যেই জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছেন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী তিনি এই মামলা করেছেন।
 

গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।