সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে পপুলেশন মুভমেন্ট অপারেশনে (পিএমও) প্রোগ্রাম সাপোর্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম সাপোর্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/বিবিএ/ইংরেজি বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সমপদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা/চট্টগ্রামের ভাষায় যোগাযোগের দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।


চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসে ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩।