সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের সংঘর্ষ, আহত অন্তত ১০

কিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের সংঘর্ষ, আহত অন্তত ১০

কিশোরগঞ্জ প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার যুবদল নেতা সোহেল রানাকে বাধা দিতে গিয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে সাধু সোহেল হামলার শিকার হন। এর পর থেকেই উত্তেজনা বৃদ্ধি পায়। মঙ্গলবার এই বিরোধের জেরে উপজেলার কেন্দ্রিয় এলাকায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে, এতে উভয় পক্ষ থেকে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

সংঘর্ষের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও বিএনপির গিয়াস উদ্দিন ও যুবদলের সোহেল রানার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
 

অন্যদিকে, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার জানিয়েছেন, বালু উত্তোলন নিয়ে বিরোধ ও সংঘর্ষের বিষয়ে তার কোনও জ্ঞাত নেই।
 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন বলেন, যৌথ বাহিনীর দ্রুত হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।