মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিপ্রেশন বড়লোকের বিলাসিতা, গ্রামের মানুষ এটা চেনে না : নওয়াজউদ্দিন

ডিপ্রেশন বড়লোকের বিলাসিতা, গ্রামের মানুষ এটা চেনে না : নওয়াজউদ্দিন

‘ডিপ্রেশন শহরের শব্দ। বড়লোকদের বিলাসিতা। যারা জীবনযুদ্ধে ব্যস্ত, তাদের জীবনে এসবের অস্তিত্ব নেই।’ এক সাক্ষাৎকারে সম্প্রতি ‘মানসিক অবসাদ’র মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ম্যাশেবল ইন্ডিয়াতে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, গ্রামের মানুষ ডিপ্রেশন চেনে না। যদি কখনো বাবাকে বলতাম যে ‘ডিপ্রেশন ফিল করছি’, বাবা কষে চড় বসিয়ে দিতেন। ডিপ্রেশন সেখানে ছিল না, কারোই হতো না ডিপ্রেশন। সবাই সেখানে সুখী।


কিন্তু শহরে এসে উদ্বেগ, বিষণ্ণতা, বাইপোলার সম্পর্কে জেনেছি।

এই অভিনেতা বলেন, শহরে এসে এসব হয়। এখানে মানুষ অনেক ছোট আবেগকেও বড় করে দেখে।

নওয়াজউদ্দিন আরো বলেন, যদি কোনো শ্রমিক কিংবা ফুটপাতে ঘুমায় এমন কাউকে জিজ্ঞেস করেন ডিপ্রেশন কী? তারা বলতে পারবে না।


কারো যখন পয়সা হয়, তখন এ ধরনের অসুখ হয়।

মুক্তির অপেক্ষায় আছে নওয়াজউদ্দিনের রোমান্টিক কমেডি ‘জোগিরা সারা রা রা’। সিনেমাতে নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে। এটি ২৬ মে মুক্তি পাবে। এ ছাড়া ‘ইমার্জেন্সি’ ও ‘আফওয়াহ’ নামের দুটি সিনেমায়ও দেখা যাবে নওয়াউদ্দিনকে।