সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পঞ্চগড়ে স্প্রে ম্যানদের বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

পঞ্চগড়ে স্প্রে ম্যানদের বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:


 

পঞ্চগড়ে পেশাদার স্প্রে ম্যানদের মাঝে বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ, কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা প্রদান এবং স্প্রে ম্যানদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (৩ আগস্ট) ইনতেফা কোম্পানির উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

পঞ্চগড়ে স্প্রে ম্যানদের বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ


 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনতেফা কোম্পানির রংপুর ডিভিশনাল ম্যানেজার আবু তাহের মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন। তিনি ৩০ জন পেশাদার স্প্রে ম্যানের হাতে বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন। একই সঙ্গে ১০০ জন কৃষকের মাঝে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

 

পঞ্চগড়ে স্প্রে ম্যানদের বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ — ছবি ২


 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুন্নবী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ খুরশিদা আলম।

 

পঞ্চগড়ে স্প্রে ম্যানদের বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ — ছবি ৩


 

প্রশিক্ষণ কর্মশালায় ইনতেফা কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার ছানোয়ার হোসাইন ‘বালাইনাশক ব্যবহারে সচেতন হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার ৩০ জন স্প্রে ম্যানকে নিরাপদ ও সঠিকভাবে বালাইনাশক প্রয়োগ এবং স্প্রে মেশিন ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
 

অনুষ্ঠানে ইনতেফা কোম্পানির মাঠপর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।