সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তিন মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি আহমেদ আবু জাফরের

তিন মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি আহমেদ আবু জাফরের

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:

 

 

আগামী তিন মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।
 

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এ দাবি জানান।
 

আহমেদ আবু জাফর বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সরকারের টালবাহানা এবং বৈষম্য দীর্ঘদিন ধরে দেখে আসছি। এখন আর এসব দেখতে চাই না। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
 

তিনি বলেন, গত ৮ আগস্ট কুমিল্লায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত সরকারকে সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে আইনটি প্রণয়ন করা না হলে সাংবাদিকদের অধিকার আদায়ে আন্দোলনে যেতে হবে।
 

তিনি আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ সরকারকেই নিতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় দ্রুত গণমাধ্যম কমিশন গঠন করে পুরো সাংবাদিকতা অঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
 

বৈঠকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ঢাকা জেলা শাখার সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে জেলার বিভিন্ন এলাকায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
 

সভায় জানানো হয়, চলতি আগস্ট মাসের মধ্যেই সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ঢাকা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।