বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মানিকছড়িতে ব্রিজ ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে কৃষক ও জনসাধারণ।

মানিকছড়িতে ব্রিজ ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে কৃষক ও জনসাধারণ।

মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:-

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি–বড়বিল সড়কের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ধ্বসে পড়েছে। এর ফলে ওই অঞ্চলের অন্তত ১০টি গ্রামের সঙ্গে মানিকছড়ি সদরের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
 

ব্রিজটি ধসে পড়ার ফলে ট্রাক, সিএনজি ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ তো তৈরি হয়েছে-ই, কৃষকরাও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
 

স্থানীয় কৃষকদের অভিযোগ, ব্রিজটি ব্যবহার করেই তারা প্রতিদিন শাকসবজি ও ফলমূল বাজারে নিয়ে যেতেন। এখন সেসব ফসল সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে।
 

স্থানীয় ইউপি সদস্য জানান, টানা ৪-৫ দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীর নিচের মাটি সরে যায়, যার ফলে ব্রিজের এক পাশ ধসে পড়ে। এতে আশপাশের মাটিও ধসে পড়ে এবং বড় বড় গাছ উপড়ে যায়।
 

ব্রিজটি মানিকছড়ির বড়বিল এলাকায় অবস্থিত। এর ধসের ফলে বড়বিল, ছুদুরখীল, খাটিছড়া, তুলাবিলসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে মানিকছড়ি সদর এবং খাগড়াছড়ির অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
 

প্রসঙ্গত, এই রাস্তাটি একসময় গ্রামীণ অবকাঠামোর আওতায় ছিল, পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটিকে উন্নয়ন করে।
 

এ বিষয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহব্বত আলী জানান, “টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ধস নেমেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 

এলাকাবাসীর দাবি, ব্রিজটি দ্রুত মেরামত করে পুনরায় যান চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে কৃষক ও সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে।
 

এদিকে, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটছে। জনসাধারণ জানান, অতীতে এত ভয়াবহ পাহাড় ধস কখনো দেখেননি।
 

পাহাড় ধসের পাশাপাশি কৃষিনির্ভর এই জনপদের বহু কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে। কেউ কেউ খালের পানিতে ভেসে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
 

বিশেষ করে মানিকছড়ি খাল সংলগ্ন ফসলি জমি এবং তিনটহরী নামারপাড়া, এয়াতলংপাড়া, গচ্ছাবিল, ডাইনছড়ি, শেম্পুপাড়া, মরাডলু, যোগ্যাছোলা, কালাপানি, ধর্মঘর, ছুদুরখীল, আসাদতলীসহ বেশ কয়েকটি এলাকার মৌসুমি ফসল পানির তোড়ে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে।