মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব

শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব

এবার শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। শুধু তাই নয়, তাঁকে নিয়ে ঘুরে বেড়াবেন। বিষয়টি শাকিব খান নিজেই জানালেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান।

এক মাসেরও বেশি সময় পর তিনি দেশে ফিরলেন। ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেহজাদের বিষয়টি উল্লেখ করেন। আর যেহেতু শেহজাদ যাবে, স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে বুবলী যাবেন এই সফরে।

শাকিব খান বলেন, ‘এবার আমেরিকায় গিয়েছিল জয়। জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তাঁকে একটা ভালো স্মৃতি দেওয়ার দরকার ছিল। জয়কে একটা ভালো স্মৃতি দিয়েছি। এরপর শেহজাদকে নিয়ে যাব।


শেহজাদকে নিয়ে ঘুরে বেড়াব। তাঁকে একটা ভালো স্মৃতি দিতে হবে। শিশুদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’

সকাল ৮টা ৪৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা থাকলেও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা। শাকিবকে বরণ করতে বিমানবন্দরে যান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।


শাকিবকে দেখেই জড়িয়ে ধরেন আদনান। পরে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন ব্রাদারহুড। শাকিবের প্রিয়তমা সিনেমাটির প্রযোজক তিনি।

শাকিব খান দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশের মানুষের ভালোবাসার কাছে আমার মাথা অবনত হয়ে আসে। আমি সাংবাদিক, ভক্তসহ এ দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন।