মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভেঙে গেল ৪ বছরের সম্পর্ক সোহিনী-রণজয়ের

ভেঙে গেল ৪ বছরের সম্পর্ক সোহিনী-রণজয়ের

অভিনেত্রী সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর সম্পর্ক ভাঙার কথা গত বছর শোনা যায়। যদিও সে সময় তাদের সম্পর্কে চিড় ধরা নিয়ে দুজনের কেউই কোনো কথা বলতে রাজি ছিলেন না। 

অবশেষে দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙে দিলেন সোহিনী ও রণজয়। নতুন সম্পর্কে জড়ানোর কারণে সম্পর্ক ভেঙে দিলেন সোহিনী সরকার ও রণজয়। জানা যায়, সোহিনীর সঙ্গে নাকি তার কোনো সহ-অভিনেতার নাম জড়িয়েছে। 


অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। সোহিনী বা রণজয় কেউ এখনই এ বিষয়ে কথা বলতে চাননি। লকডাউনের সময় তারা লিভ ইন করতেন। দুজনের দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল। 

কিন্তু শেষ পর্যন্ত মান-অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তারা আর এক হলেন না। কয়েক দিন ধরেই যে ফিসফাস শোনা যাচ্ছিল, সেটা নাকি সত্যি। সোহিনী সরকার বর্তমানে ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন।