সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে জরিমানা

কুড়িগ্রামে গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে জরিমানা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন সোমবার ( ১১ আগষ্ট ) বিকেলে কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

এসময়ে শব্দদূষণের অপরাধে ২টি বাস ও ২টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ৪৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং একইসাথে ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে একটি ট্রাক্টর চালকে বায়ুদূষণ (নিয়ন্ত্রন) বিধিমালা ২০২২ অনুসারে সতর্কতামূলক ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

 

কুড়িগ্রাম জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সচেতনার পাশাপাশি এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।