বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত

আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত

ঢাকা প্রেস নিউজ
 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত হবে।
 

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ তথ্য জানান।
 

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, "জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের, সন্তানের মৃত্যু এবং গণহত্যা সহ্য করতে না পেরে, নিজের ক্ষতি হতে পারে জানলেও আমিরাতে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগকে কীভাবে শ্রদ্ধা জানাব, তা আমার জানা নেই। তবে, আমাদের কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার বিষয়ে আরও সচেতন ও স্বতঃস্ফূর্ত হতে হবে।"
 

তিনি আরও বলেন, "সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়নে বাংলাদেশের প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমিরাতের সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উচ্চতর ভবনগুলোতে বাংলাদেশি শ্রমিকদের ঘামের কষ্ট লেগে আছে। তাই আমরা আশা করি, আমিরাত সরকার পেশাদার দক্ষতা অনুযায়ী আরও বেশি বাংলাদেশিকে নিয়োগের জন্য আন্তরিক হবে। বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের ভিসা প্রক্রিয়া আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।"
 

এসময়, ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, "ড. ইউনূস বিশ্বজুড়ে সম্মানিত এবং তার প্রতি শ্রদ্ধা আকাশচুম্বী। কোনো রাষ্ট্রপ্রধানই তার অনুরোধ ফিরিয়ে দিতে পারে না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ অগ্রাহ্য করতে পারেননি। এজন্য বাংলাদেশের জনগণ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে।"
 

সংবর্ধনা অনুষ্ঠানে, রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বাংলাদেশিদের জন্য সুখবর দেন। তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর হবে এবং সব ধরনের ভিসা, বিশেষত ভ্রমণ ভিসা, চালু হবে।
 

তিনি বলেন, "বর্তমানে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য আমিরাতে ভিসা বন্ধ রয়েছে। কয়েক বছর আগে যেখানে বাংলাদেশির সংখ্যা ৭-৮ লাখ ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা ১২ লাখেরও বেশি। যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।"
 

কর্মজীবন শেষে বাংলাদেশকে নিজের সেকেন্ড হোম হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, "মুশফিক আমার বন্ধু। বাংলাদেশের মানুষের জন্য তার সংগ্রাম আমাকে উৎসাহিত করেছে। তার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত।"