মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জি২০ সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জি২০ সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ সম্মেলন উদ্বোধন করেছেন। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় ১১ টার দিকে মোদি জি২০ সম্মেলন উদ্বোধন করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মোদি বলেছেন, ভারতে আপনাদের স্বাগতম। আসুন বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি। দেশটির রাজধানী দিল্লিতে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি২০-এর শীর্ষ সম্মেলন শুরু হলো। 


জি২০ সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী। সম্মেলনকে সার্বিকভাবে সফল করতে কোনো ঘাটতি রাখেনি নরেন্দ্র মোদির সরকার। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এ বছর ভারতের সভাপতিত্বে আয়োজিত জি২০-এর থিম হলো—‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।’

নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে বসেছে জি২০ সম্মেলন। মণ্ডপমের প্রবেশদ্বারে বসানো হয়েছে ২৭ ফুট দীর্ঘ নৃত্যরত নটরাজের মূর্তি। এছাড়া প্রগতি ময়দানসহ সমগ্র দিল্লি রঙিন আলোয় সুসজ্জিত করা হয়েছে।