মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একসঙ্গে তিন টম ক্রুজক

একসঙ্গে তিন টম ক্রুজক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে টম ক্রুজের মতো দেখতে তিনজন মানুষকে। অর্থাৎ তিনজন টম ক্রুজ একসঙ্গে। এটা কীভাবে সম্ভব! কেউ কেউ বলছে এখানে একজন আসল টম ক্রুজ আর বাকি দুজন তাঁর বডি ডাবল। ছবিতে দেখা যাচ্ছে, তিনজনই সাদা শার্ট পরে একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন।

সম্প্রতি শেষ হয়েছে টম ক্রুজের সিনেমা ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিনেমার শুটিং। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক পার্টির। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, সেই পার্টিতে তোলা হয়েছে এই ছবি। 

অনেকেই ক্যাপশনে লিখেছেন, বডি ডাবলদের সঙ্গে টম ক্রুজ। এরপরই ধাঁধায় পরে যান নেটিজেনরা। কোনটি আসল, কোনটি নকল, তা বোঝার সাধ্য নেই কারও।


সিনেমায় কঠিন কঠিন অনেক স্ট্যান্ট টম ক্রুজ নিজেই করেন। কিন্তু মাঝেমধ্যে স্টান্টম্যান, বডি ডাবলেরও প্রয়োজন হয়।

 এ জন্য তারকাদের একটা বডি ডাবল থাকেই। তাই বলে দুজন! দুজন বডি ডাবল বলেই নেটিজেনরা পড়েছেন এই ধাঁধায়। অনেকে মনে করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর কারসাজি। কিন্তু টম ক্রুজ বা সংশ্লিষ্ট কেউ এখনো কিছু বলেননি এই ছবি প্রসঙ্গে।

আগামী ১২ জুলাই মুক্তি পাবে ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’। মুক্তি সামনে রেখে সিনেমার প্রচারণা শুরু করে দিয়েছে নির্মাতারা। গত মাসেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। তাই অনেকে মনে করছে এটা একধরনের প্রচারণা।