মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৫:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তোশাখানা দুর্নীতি মামলায় ছাড় পাচ্ছেন না ইমরান খান

তোশাখানা দুর্নীতি মামলায় ছাড় পাচ্ছেন না ইমরান খান

তোশাখানা দুর্নীতি মামলার ফৌজদারি কার্যক্রম স্থগিত করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বুধবার (২৬ জুলাই) এ আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তোশাখানায় সাধারণত বিদেশি কর্মকর্তাদের দেওয়া উপহার সামগ্রী রাখা হয়। মামলায় অভিযোগে বলা হয়েছে, তোশাখানা থেকে পাওয়া উপহারের তথ্য গোপন করেছিলেন ইমরান খান। 


২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় থাকা ইমরান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বেচা-কেনার অভিযোগ রয়েছে। উপহারগুলোর মূল্য দেখানো হয়েছে ৬ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার।

গত মে মাসে একটি ট্রায়াল কোর্ট মামলা চ্যালেঞ্জ করে ইমরান খানের আবেদন প্রত্যাখ্যান করেন। পাশাপাশি পিটিআই প্রধানের বিরুদ্ধে উপহার সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

এদিকে জিও নিউজের খবরে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) এই মামলার বিরুদ্ধে আবেদন প্রত্যাখ্যান করার পর সুপ্রিম কোর্টে যান ইমরান খান।


এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন গত বছরের ২১ অক্টোবর তোশাখানা মামলায় ইমরান খানকে ‘মিথ্যা বিবৃতি ও ভুল ঘোষণা’ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করে।

ক্রিকেট থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান। সন্ত্রাস, সহিংসতা, ব্লাসফেমি, দুর্নীতি এবং হত্যার মতো ১৪০টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন তিনি। গত বছরের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছিলেন রাজনীতিবিদ।