বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ র‌্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২) কে ডিএমপি ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার দিকে নিয়ে যাচ্ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১৪ ময়মনসিংহ এর নির্দেশনা মোতাবেক ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪,একটি আভিযানিক দল ৩১ মে শনিবার  রাত অনুমান ২৩:০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং-ধামাহার শোলাগাড়ী, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া‘কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য ১। মোঃ রিফাত হাসান মিন্টু (২৯), পিতা-মৃত জালাল উদ্দিন সরদার, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, জেলা-ময়মমনসিংহ,২। মোঃ মিরাজ খাঁ (৫২), পিতা-মৃত আব্দুল মজিদ খাঁ, সাং-শিকদারকান্দা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ৩। মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা-মোঃ নবিজুল ইসলাম, সাং-পাঠানতুলা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ আমিন কাজী (২২), পিতা-মোঃ সেলিম কাজী, সাং-৩৬নং ওয়ার্ড (মালিবাগ রেলগেইট), থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা, ৫। মামুন অর রশিদ (২৪), পিতা-মোঃ হাতেম আলী, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৬। মোঃ আল-আমিন (৩৫), পিতা-মোঃ চুন্নু মিয়া, সাং-পশ্চিম দাপুনিয়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৭। মোঃ মোতালিব (৩৬), পিতা-মৃত নবী হোসেন, সাং-তাতখোড়া,থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ‘দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয় এবং মাইক্রোবাস হতে বিভিন্ন ভুয়া স্টিকার (বাংলাদেশ জাতীয় সংসদ,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, NBR, BGMEA এবং PRESS) উদ্ধার করা হয়। 
 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।