বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

ধামরাইয়ের সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেপ্তার

ধামরাইয়ের সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেপ্তার

ঢাকা প্রেস,ধামরাই (ঢাকা) প্রতিনিধি:-


ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানির একটি দল বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের নবীনগরের র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
 

মেজর জালিস মাহমুদ জানান, গোলাম কবীর মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাকে ধামরাই থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়, ৫ আগস্ট ধামরাই পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে সাদ নামের এক ছাত্র নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও কোনো পুলিশ সদস্যকে আসামি করা হয়নি।
 

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে গোলাম কবীর মোল্লাও ছিলেন। এ ছাড়া আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।