সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মে মাসে রেমিট্যান্স: ২১৪ কোটি ডলার, গত বছরের তুলনায় ৩৮% বেশি!

মে মাসে রেমিট্যান্স: ২১৪ কোটি ডলার, গত বছরের তুলনায় ৩৮% বেশি!

মে মাসের প্রথম ২৯ দিনে দেশে আসা প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ ২০০ কোটি ডলার পার করেছে, যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এনিয়ে টানা দুইমাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স বৈধ চ্যানেলের মাধ্যমে পেল বাংলাদেশ। এর আগে গত মাস এপ্রিলে ২০৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশের ব্যাংক-চ্যানেলে।

 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি মে মাসের ১ থেকে ২৯ তারিখে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ডলার। গতবছরের মে মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসের ২৯ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৬ কোটি ডলার। গত অর্থবছরের একই সময় শেষে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯২৭ কোটি ডলার। অর্থাৎ, রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১০.৩ শতাংশ।

 

বেসরকারি কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক ডলারের আনুষ্ঠানিক বিনিময় দর একদিনে ৭টাকা বাড়িয়ে ১১৭ টাকা করার পর থেকেই রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। তবে ব্যাংকগুলো এখন রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১১৮ থেকে ১১৯ টাকা করে কিনছে। এর সঙ্গে ২.৫ শতাংশ সরকারি প্রণোদনা যুক্ত হয়ে ডলারপ্রতি কমপক্ষে ১২১ টাকা করে পাওয়া যাচ্ছে।