বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৭:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাটোরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেে সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ 

নাটোরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেে সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ 

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে নাটোরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। 


 

নাটোরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেে সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ 


 

এরই অংশ হিসেবে শনিবার (২৪ মে) সকাল ৯ টা হইতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নাটোর শহরের দীঘাপতিয়া এম.কে. কলেজ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পেই পরিচালনা করা হয়। এসময় স্থানীয় জনসাধারকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়।
 

আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় ১১৮২ ( একহাজার একশত বিরাআশি) জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

 

নাটোরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেে সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ  — ছবি ২


 

উল্লেখিত ক্যাম্পেইনে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের মেডিসিন, শিশু, প্রসূতিরোগ এবং সার্জিকাল বিশেষজ্ঞ ডাক্তারগণ এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। মোট ১১৮২ ( এক হাজার একশত বিরাআশি) জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় (মেডিসিন ৩৩০ জন, সার্জিক্যাল ৫০৪ জন, গাইনি ১৮১ জন, শিশু ১৬৬ জন। রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।  
 

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ও মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।