বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা হবে কবে?

ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা হবে কবে?

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ আসতে আর বেশি সময় বাকি নেই। আগামী অক্টোবরেই শুরু হবে শিরোপার লড়াই। তবে এখনও বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি আইসিসি। আগামী জুনে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন আগামী ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিসিসিআই।এশিয়া কাপ খেলতে ভারত রাজি না হলে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। মূলতঃ ভারত-পাকিস্তানের এই দ্বন্দ্বের কারণেই নাকি বিশ্বকাপের সূচি ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। 

আগামী ৭ থেকে ১১ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।


আহমেদাবাদে আইপিএল ফাইনালের আগে এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই সংবাদ সম্মেলন করে আইসিসি ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা করা হবে।’

জয় শাহ জানান, টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ভারতের প্রধান প্রধান শহর দিল্লি, ব্যাঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতাকে বিবেচনা করা হচ্ছে।

বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ফাইনালের পর এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ করা হবে। আইপিএল ফাইনাল দেখতে বিসিসিআইয়ের আমন্ত্রণে ভারতে যাচ্ছেন বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতিরা।


ফাইনালের ফাঁকেই এশিয়া কাপ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।