সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০৪:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চারঘাটে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চারঘাটে মানববন্ধন

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-



রাজশাহীর চারঘাট প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা আয়োজিত গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় চারঘাট চৌরাস্তা মোড়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল হক সান্টু, সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান আশা। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম জোবায়ের ইসলাম,প্রচার সম্পাদক মোহায়মিনুর স্বপন,দৈনিক চারঘাট স্টাফ রির্পোটার সজল ইসলামসহ সকল সাংবাদিকবৃন্দ।


বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের এই আন্দোলনে সাংবাদিকরও অনেক ভুমিকা ছিলো। সাংবাদিকরা অতীতে নিযার্তিত হয়েছে,এখনও হচ্ছে। পেশাগত কারণে কোন সাংবাদিকের উপর নিযার্তন ও হামলা করা চলবে না এবং সাংবাদিকদেও সুরক্ষার জন্য সাংবাদিক সংগঠন পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহবান জানান গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ সাংবাদিক নিপীড়ন,নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।