মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুক্তি পাচ্ছে ‘প্রহেলিকা’ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে

মুক্তি পাচ্ছে ‘প্রহেলিকা’ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে

ঈদে দেশের হলে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক জামাল হোসেন।

দীর্ঘ আট বছর পর এ সিনেমার মাধ্যমে আলোচনারত সৃষ্টি করেন অভিনেতা মাহফুজ আহমেদ। এই সিনেমায় মাহফুজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিনেত্রী বুবলি।

সিনেমার গান সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে। শ্রুতিমধুর গান যেমন দর্শক টানছে, তেমনি মাহফুজ ও বুবলীর রসায়নে মুগ্ধ হচ্ছেন দর্শকরা, আর সেসবই লিখছেন সোশ্যাল প্ল্যাটফরমে। এভাবেই সিনেমাটির কথা ছড়িয়ে পড়ছে, দেশে বিদেশে।


চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

জানা গেছে, আগামী ৫ আগস্ট যাচ্ছে অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি হতে যাচ্ছে। ওই দিন ছবিটি একযোগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বড় বড় শহরগুলোতে মুক্তি পাবে বলে জানান প্রযোজক জামাল হোসেন। দেশের বাইরে সিনেমাটি ডিস্টিবিউশন করছে যথাক্রমে দেশি ইভেন্টস ও পথ প্রডাকশন। 


জামাল হোসেন বলেন, ‘আগামী ৫ তারিখে অস্ট্রেলিয়া  ও নিউজিল্যান্ডে প্রহেলিকা মুক্তি দিচ্ছি।

ইতোমেধ্য সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকে ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকেট ইতোমধ্যে সোল্ড আউট। আমরা আশা করছি সিনেমাটি এখানে বাংলাদেশের মতই সাড়া ফেলবে। শুরু থেকেই সিনেমাটি নিয়ে আমরা বেশ আশাবাদী ছিলাম। কারণ এটি সূস্থধারার একটি চলচ্চিত্র।’

এ সিনেমাতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।