বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বগুড়ায় ১০ মামলার পলাতক আসামি ঝুমুর সরকার গ্রেপ্তার

বগুড়ায় ১০ মামলার পলাতক আসামি ঝুমুর সরকার গ্রেপ্তার

বগুড়া ব্যুরো:-

 

বগুড়ায় ১০টি মামলায় পলাতক থাকা আলোচিত আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃত ঝুমুর সরকার বগুড়া শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। তিনি যুবলীগ নেতা ও কাউন্সিলর মতিন সরকারের ভাই। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
 

ডিবি সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে একদল সন্ত্রাসী হামলা চালায়। ওই সময় ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলিবর্ষণ করা হয়। এতে ছাত্রজনতার একজন, আবদুল মান্নান, গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় দায়েরকৃত মামলায় ঝুমুর সরকার অন্যতম পলাতক আসামি ছিলেন।
 

ইকবাল বাহার আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও মারধরের মতো গুরুতর অভিযোগে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।