মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাগদান সারলেন সংগীত তারকা আরমান মালিক

বাগদান সারলেন সংগীত তারকা আরমান মালিক

বাগদান সারলেন সংগীত তারকা আরমান মালিক। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা আশনা স্রফ। আশনা ভারতের একজন জনপ্রিয় বিউটি ব্লগার ও ইউটিউবার। ২০২৩ সালে তিনি ভারতের কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার উপাধি অর্জন করেছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২৮ আগস্ট সোশ্যালে বাগদানের ছবি শেয়ার করে আরমান মালিক লেখেন, ‘আমাদের চিরকালের শুরু।’ ছবিতে হাঁটু গেঁড়ে আশনাকে প্রপোজ করতে দেখা যায় আরমান মালিককে। নিমিষেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় ভক্তদের শুভকামনা ও ভালোবাসায়।


আরমান গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবু মালিক এর পুত্র এবং সঙ্গীত পরিচালক আমাল মালিক এর ভাই। এছাড়াও তিনি খ্যাতনামা সঙ্গীত পরিচালক অনু মালিক এর ভাগ্নে। তিনি একাধারে গায়ক, গীতিকার, রেকর্ড প্রডিউসার, ভয়েজ ওভার আর্টিস্ট, পারফর্মার এবং অভিনয় শিল্পী।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো, ম্যায় হু হিরো তেরা, তুমহে আপনা বানানে কা, ম্যায় রাহু ইয়া না রাহু এবং বোল দো না জারা।