সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্টের ওমরাহ হজযাত্রীদের প্রশিক্ষণ ও বইয়ের মোড়ক উন্মোচন

চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্টের ওমরাহ হজযাত্রীদের প্রশিক্ষণ ও বইয়ের মোড়ক উন্মোচন

আবদুল হাকিম রানা, চট্টগ্রাম দক্ষিণ: 

 

চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে ওমরাহ হজযাত্রীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ওমরাহ পালনের সঠিক নিয়ম ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী। প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি হজ ও ভ্রমণ সহজ করার লক্ষ্যে প্রকাশিত ‘প্রিয় নবিজির দেশে’ শীর্ষক একটি গাইডের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আবদুর রহিম।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

 

  • পরিচালকবৃন্দ: আবদুল্লাহ আল জুনায়েদ, আবদুল্লাহ আল ফরহাদ ও আব্দুল্লাহ আল রিজভী

  • জিএম (প্লান্ট): ইঞ্জিনিয়ার সোহেল তালুকদার

  • রাহে মদিনা হজ্জ কাফেলার চেয়ারম্যান: আলহাজ্ব মাওলানা মুছা

 

এছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী ওমরাহ হজযাত্রীরা এতে অংশ নেন।

 

কর্মশালা শেষে অংশগ্রহণকারী হজযাত্রীদের হাতে ভিসা, বিমানের টিকিট ও বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।