সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:৩৪:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আন্ডারপাস নির্মাণ কাজের জন্য ১২০ দিন বন্ধ থাকবে হজক্যাম্প-বিমানবন্দর সড়ক

আন্ডারপাস নির্মাণ কাজের জন্য ১২০ দিন বন্ধ থাকবে হজক্যাম্প-বিমানবন্দর সড়ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য বিমানবন্দর থেকে দক্ষিণখান যাওয়ার সড়কের হজক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত অংশ ১২০ দিন বন্ধ থাকবে।গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১২০ দিন পর্যন্ত বন্ধ থাকবে।

 

এ জন্য সব ধরনের যানবাহন ও পথচারীদের ওই সময়ে বিকল্প সড়ক হিসেবে কাওলা সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো। সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।