সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কর্মী নেবে একাধিক পদে সিটিজেনস ব্যাংক

কর্মী নেবে একাধিক পদে সিটিজেনস ব্যাংক

বেসরকারি নতুন ব্যাংক সিটিজেনস ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে চার ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে আবেদন করতে হবে।

১. পদের নাম: হেড অব ব্রাঞ্চ (এভিপি-এসভিপি)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংকে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হেড অব ব্রাঞ্চ হিসেবে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
কর্মস্থল: উত্তরা, ধানমন্ডি, চট্টগ্রাম ও গ্রামীণ এলাকার শাখা।
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

২. পদের নাম: ম্যানেজার অপারেশনস (ইও-এভিপি)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংকে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অপারেশন ম্যানেজার হিসেবে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪২ বছর
কর্মস্থল: উত্তরা, ধানমন্ডি, চট্টগ্রাম ও গ্রামীণ এলাকার শাখা।
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


৩. পদের নাম: হেড অব এসএমই (এভিপি-এসভিপি)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংকে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসএমই ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ওয়াইড নেটওয়ার্ক অব এসএমই ক্লায়েন্টে পেশাগত প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

৪. পদের নাম: হেড অব রিটেইল ব্যাংকিং (এভিপি-ভিপি)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংকে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিটেইল ব্যাংকিং সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ সিভি hrd@citizensbankbd.com ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৩।