সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিবেদক,টাংগাইল:-


গত ১৬-০৭-২০২৫ টাংগাইলের একটি হোটেলে অনুষ্ঠিত হলো দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা।


 

টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত




"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন"। -এই স্লোগানকে ধারণ করে রক্তদান কর্মসুচীর মাধ্যমে যাত্রা শুরু করলেও দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ধীরে ধীরে তাদের কাজের পরিধি বাড়িয়ে এখন একটি মানবসেবামূলক সামাজিক সংগঠন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক, কবি, সাংবাদিক সোহাগ আহম্মেদ। অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন রাধারমণ সরকার। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক সজীব সরকার সঞ্জীব দেশের বাহিরে থাকায় কনফারেন্স এর মাধ্যমে যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন প্রতিষ্ঠানটির সভাপতি আহমেদ বাবুল। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি শতাব্দী কর্মকার, সাধারণ সম্পাদক শাহ সুলতান, অর্থ বিষয়ক সম্পাদক গোলাম রাব্বিসহ প্রতিষ্ঠানের সকল সদস্য, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটিতে ফাউন্ডেশনের পরবর্তী একবছরে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।