সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্ব — পাতা ৭

হরমুজ প্রণালিতে আটকে আছেন ২ হাজার ৪০০ নাবিক, বাড়ছে মানবিক সংকট

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালি এখন শুধু অর্থনৈতিক নয়, বড় ধরনের মানবিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রণালিটি ঘিরে সৃষ্টি হওয়া জটিলতায় হাজার হাজার নাবিক সপ্তাহের পর সপ্তাহ জাহাজে আটকা পড়ে আছেন। খাদ্য ও পানির সংকটের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটছে তাদের। জাহাজ মালিকদের সংগঠন ইন্টারট্যাঙ্কো...



হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালিটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে ইরান এটি বন্ধ ঘোষণা করে, এরপর সম্প্রতি এটিকে অবরোধ করেছে যুক্তরাষ্ট্রও। বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় প্রধান একটি অংশ হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জ...


ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আরব আমিরাত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছিল ইসরায়েল। এছাড়া এটি পরিচালনার জন্য দেশটিতে বেশ কয়েকজন সেনাও পাঠিয়েছিল তেলআবিব। কিন্তু ইরানের ভয়াবহ হামলা থেকে ইসরায়েলি ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতকে রক্ষা করতে পারেনি। খবর টাইমস অব ইসরায়েল ও এক্সিওসের। রবিবার মার্...


বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে যাওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন সীমিত থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় ভোররাত ৪টার দিকে (গ্রিনিচ মান সময় রবিবার রাত ১০টা) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ২২ ডলার বা ২ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৫৫ ডলার হয়েছে।...


নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ইসরায়েলের বিরোধীরা

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছেন দেশটির বিরোধী নেতারা। বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, মতাদর্শগত পার্থক্য ভুলে তারা নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে পরাজিত করতে একসঙ্গে কাজ করবেন। ডানপন্থী বেনেট ও মধ্যপন্...


রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে তিনি সেখানে পৌঁছান। খবরে বলা হয়, আরাগচির বহনকারী বিমানের কলসাইন ছিল ‘মিনাব ১৬৮’। এটি নামকরণ করা হয়েছে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসর...


হোয়াইট হাউসে হামলার মূল লক্ষ্য ছিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন ডিসিতে একটি হোটেলে অনুষ্ঠিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ এ শনিবার রাতে বন্দুকধারীর হামলার চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কর্তৃপক্ষের ধারণা, হামলার মূল লক্ষ্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে ওয়াশিংটন হিলটন হোটেলের লবিতে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। ওই সময...


মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই

ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনার আলোকচিত্র ধারণের জন্য প্রশংসিত হয়েছিলেন। রবিবার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রঘু রাইয়ের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তিনি দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়া...


হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ট্রাম্প

হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পরও ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ হামলা তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এ হামলার ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত জরুরি সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘ইরান...


ট্রাম্পের ডিনার আয়োজনে গুলির শব্দ, বন্দুকধারী আটক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। আটকের পর সেই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে।  ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বা...


গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার করলো ইরান

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে একাধিক অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ, যার উদ্ধৃতি দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। কেরমানশাহ প্রদেশে পরিচালিত অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি, আট...


ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গিয়েছেন।  শুক্রবার রাতে তিনি সেখানে পৌঁছালে বিমানবন্দরের তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। আরাগচির এই সফরকে কেন্দ্র করে ইসলামাবা...


যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার সকালে তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। নিহতের ভাই জাহিদ হাসান প্...


হরমুজ সংকট ও আমেরিকান সাম্রাজ্যের ‘সুয়েজ মুহূর্ত’: পতন কি আসন্ন?

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা কি কেবলই এক দীর্ঘস্থায়ী ‘স্থির সংঘাতের’ (Frozen conflict) পূর্বাভাস, নাকি এটি কোনো এক মহাক্ষমতার পতনের মহড়া? ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণা এবং ইরানের রণকৌশল এই প্রশ্নটিকেই এখন বড় করে তুলছে।   ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে। অথচ আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র এ...


যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা থাকলেও সেটা এখনো বহাল রয়েছে। গত রাতে ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তেমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লড়াইয়ের বদলে হরমুজ প্রণালিকে ঘিরে এখন মূলত অবরোধ যুদ্ধ চলছে, যেখানে দুই পক্ষই বাণিজ্যিক জাহাজ আটক ও জব্দে শক্তি প্রয়োগ করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ...


ট্রাম্প কেন অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ালেন

অনলাইন ডেস্ক   ওয়াশিংটন, বুধবার: ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। কয়েক ঘণ্টাব্যাপী ওই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। তবে বৈঠক চলাকালে ইরানের পক্ষ থেকে প্রত্যাশিত কোনো সাড়া না পাওয়ায় কূটন...


ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে সকল প্রকার অবরোধ তুলে নেয়, তবে তেহরান পরবর্তী দফা আলোচনায় বসতে প্রস্তুত। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি দেশটির সংবাদমাধ্যম ‘শার্গ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই শর্তের কথা জানিয়েছেন। রাষ্ট্রদূত ইরাভানি স্পষ্ট করে বলেন, যেকোনো নতুন আলোচনার টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের চলমান ‘যুদ...


ফের যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ‘নতুন কার্ড’ দেখাবে ইরান

আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মুখপাত্র এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবি করেছেন। যুক্তরাষ্ট্র যদি ফের ইরানে অভিযান শুরু করে, তাহলে এবার যুদ্ধক্ষেত্রে ইরান ‘নতুন কার্ড’ প্রদর্শন করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গ...