সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হরমুজে আবারও জাহাজে গুলি, অল্পের জন্য বাঁচলেন ১৭ ভারতীয় নাবিক

হরমুজে আবারও জাহাজে গুলি, অল্পের জন্য বাঁচলেন ১৭ ভারতীয় নাবিক

অনুমতি ছাড়া চলাচল করায় হরমুজ প্রণালিতে আবারও একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাহাজটির ভারতীয় ১৭ নাবিক।

সোমবার (২৭ এপ্রিল) প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই তেল ও রাসায়নিকবাহী জাহাজটিকে নিশানা করে ইরানের উপকূলরক্ষী বাহিনী গুলি চালায়।

আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী ওই জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাবিক ছিলেন। তারা সবাই নিরাপদে রয়েছেন।

ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও তেহরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অগ্রসর হওয়ার ‘অপরাধে’ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের বাহিনী।

মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করার পরেও হামলায় ইতি টানেনি ইরান। এবার তাদের নিশানায় এমটি শিরন-৭ নামের জাহাজটি।

গত ২৫ এপ্রিল জাহাজটি ওমানের শিনাস আউটার বন্দরের কাছ দিয়ে যাওয়ার সময় ইরানি উপকূলরক্ষীদের নিশানায় হয় বলে সোমবার জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের মুখপাত্র মনদীপ সিংহ রণধাওয়া।

তিনি বলেন, সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনও ভারতীয় পতাকাবাহী জাহাজ আক্রান্ত হয়নি।