সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি

রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে তিনি সেখানে পৌঁছান।

খবরে বলা হয়, আরাগচির বহনকারী বিমানের কলসাইন ছিল ‘মিনাব ১৬৮’। এটি নামকরণ করা হয়েছে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে।

ইসলামাবাদ থেকে মাস্কাট এবং পুনরায় ইসলামাবাদ—এই সফরসূচি ইঙ্গিত দিচ্ছে যে, ইরান আঞ্চলিক পর্যায়ে সমন্বয় জোরদারে সক্রিয় ভূমিকা নিচ্ছে।

সফরের একটি বড় ইস্যু হলো হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে প্রত্যাখ্যান করে ইরান জানাচ্ছে, তারা এই প্রণালীর ওপর নিজেদের উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রেখেছে। একই সঙ্গে তারা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে আলোচনার আহ্বান জানাচ্ছে।