শিক্ষা — পাতা ৯
সারাদেশে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান ৪,৬১৩টি : শিক্ষামন্ত্রী
বর্তমানে সারাদেশে ৪ হাজার ৬১৩টি এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান। মন্ত্রী জানান,‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে কাম্য শিক্ষার্থীর সংখ...
২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে
২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত 2024 সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কর্তৃপক্ষ গ্রহণ করেছে। বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হবে। গত ২ এপ্র...
ঢাবির পরীক্ষার প্রশ্নপত্রে আজীম আনার হত্যা ও বেনজীর দুর্নীতি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডসহ হানিট্র্যাপ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষার প্রশ্ন করা হয়েছে। অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদের করা প্রশ্নটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৩ জুন) সমাজবিজ্ঞান বিভাগের মাস...
ঈদের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল খোলা রাখার দাবিতে প্রধান ফটক অবরোধ
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খোলা রাখার দাবিতে প্রধান ফটক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ২টার দিকে ফটক অবরোধ করে আন্দোলন করেন তারা। এ সময় দুপুর ২টার শিফটে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো ক্যাম্পাসের অভ্যন্তরে আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন কুষ্টিয়া-ঝিনাইদহগামী শিক্ষক-শিক্ষার্থীরা। ...
বেরোবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক কর্মশালা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি...
সার্ভার জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদনে নতুন নির্দেশনা
সার্ভার জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা যায়নি। পরে সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। তবে ফি পরিশোধে জটিলতায় পড়ছিলেন ভর্তিচ্ছুরা। সেটার সমাধান করা হয়েছে। একাদশে ভর্তির আবেদনের সময় যারা এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি তাদেরকে পুনরায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ ন...
ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি ঘোষণা
গত অক্টোবর থেকে ফিলিস্তিনে লাগাতার নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। এতে জানমালের ব্যাপক ক্ষতির পাশাপাশি দেশটির শিক্ষাব্যবস্থাও ভেঙে পড়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন এক প্রকার থমকে গেছে বলা যায়। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী অধিকারকর্মী মালালা ইউসুফজা...
বেলজিয়াম আইইএলটিএস ছাড়াই স্কলারশিপের সুযোগ
বৃত্তি নিয়ে অনেকে বিদেশে পড়ার স্বপ্ন দেখেন। ইউরোপের বেশ কয়েকটি দেশে রয়েছে এমন সুযোগ। তন্মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বেলজিয়াম একটি। বৃত্তি নিয়ে ইউরোপে পড়তে চাইলে বেলজিয়াম হতে পারে পড়ার দেশ। বর্তমানে ইউরোপীয় সমাজ ব্যবস্থা, দৃঢ় অর্থনীতি ও মানসম্পন্ন উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আদর্শ একটি দেশ এটি। পড়ার ইচ্ছা থাকলে আপনার জন্য রয়েছ...
পাঠদান চালু করার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা লাগিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
পাঠদান চালু করার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা লাগিয়ে দিয়েছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা। এসময় তারা পাঠদান চালু করার দাবিতে বিক্ষোভ করেন। গতকাল সোমবার (৩ জুন) সকাল ৯ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। জানা যায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২...
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৭ দিনে প্রায় সাড়ে ৯ লাখ আবেদন
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সাত দিনে প্রায় সাড়ে নয় লাখ শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে। এর মধ্যে পেমেন্ট সম্পন্ন করেছে নয় লাখ ৩৪ হাজার ১৫৯ আবেদনকারী। এবার ৫১ লাখ ৭০ হাজার বেশি ইএসভিজি চয়েস (কলেজ পছন্দ) দাখিল করেছে আবেদনকারী শিক্ষার্থীরা। রোববার (৩ জুন) রাত পৌনে ১২টা পর্যন্ত এ পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে। ঢাকা শিক্ষাবোর্ড ও একাদশ...
২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে জটিলত
২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় যারা এসএমএস পায়নি এবং লগইন করতে পারেননি, তাদের আবার এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়। ১১ জুন পর্যন্ত এ আবেদনপ্রক্রিয়া চলবে। একাদশের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে আজ সোমবা...
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন কার্যক্রম চলছে। কিন্তু অনলাইনে ভর্তির আবেদন করতে পারলেও বোর্ডের ফি পরিশোধ করতে পারছিল না শিক্ষার্থীরা। সেই জটিলতা নিরসনের জন্য এবার সরাসরি পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। রোববার (২ জ...
শিক্ষাখাতে বিনিয়োগ যত বেশি হবে সমাজ ও রাষ্ট্র ততটাই উপকৃত: মাহবুব হোসেন
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, শিক্ষাখাতে ব্যয় দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি অংশ। এ খাতে যত বেশি বিনিয়োগ হবে সমাজ ও রাষ্ট্র ততটাই উপকৃত হবে। রোববার (২ জুন) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মাহবুব হোসেন বলেন, আমাদের দ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিতে অনাগ্রহী হলে আজকের মধ্যে বরাদ্দ বাতিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চতুর্থ বিষয় মনোনয়নপ্রক্রিয়া শেষ হয়েছে। এতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনাগ্রহী হলে আজ রোববারের (২ জুন) মধ্যে বরাদ্দ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে অনলাইন ভর্তি কমিটির এক নির্দেশনায় বলা হয়েছে, চতুর্থবার (২৭ মে সম্পন্ন করা)...
বেসরকারি ৫ লাখ শিক্ষক-কর্মচারী সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন
সুখবর পাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারী। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোগটি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়, জাতীয় পেনশন স্কিমের সমন্বয়ে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের পর তা বাস্তবায়ন করা হবে। সব ঠিক থাকলে বে...
শিক্ষার উৎকর্ষ সাধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহুমুখী পদক্ষেপ
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, শিক্ষার উৎকর্ষ সাধনে বহুবিধ কার্যক্রম নিয়ে এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিমার্জন, সংশোধন ও উন্নয়নের কাজ শেষ হবে। এছাড়া গ্রন্থ রচনা প্রকল্প এবং গবেষণা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পে কলেজ শিক্ষকদের অংশগ্রহণ বা...
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পদোন্নতি: ইউজিসির নিষেধাজ্ঞা বহাল
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৩১ কর্মকর্তার পদোন্নতি বোর্ডের সিদ্ধান্ত অনুমোদন দেয়নি সিন্ডিকেট সভা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (৪র্থ গ্রেড) ও সমপর্যায়ের পদে পদোন্নতির বোর্ড সভার একদিন পর শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অনুমোদনের জন্য সিন্ডিকেট সভা ডেক...
এসএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ
নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন...






























