সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত 2024 সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কর্তৃপক্ষ গ্রহণ করেছে।


বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হবে। গত ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।‌ 

 

সূচি অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।