সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসএসসিতে ২ বিষয়ে অকৃতকার্য হলেও কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা

এসএসসিতে ২ বিষয়ে অকৃতকার্য হলেও কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হলেও শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মহিবুল হাসান চৌধুরী বলেন, এসএসসিতে ২ বিষয়ে অকৃতকার্য হলে ধাপ অতিক্রম করে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। তবে তারা এসএসসির সনদ পাবে না কিন্তু নম্বরপত্র দেয়া হবে।

 

২০২৬ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম কার্যকর হবে। এদিকে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন সতর্ক রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এ কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

 

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার। আর কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭২৫টি। এছাড়া দেশের বাইরে ৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।