সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এইচএসসি পরীক্ষা বন্যাকবলিত অঞ্চলে পরে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা বন্যাকবলিত অঞ্চলে পরে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

যেসব অঞ্চলে বন্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সেসব অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

সিলেটে চলমান বন্যা পরিস্থিতি ও সেখানে পরীক্ষা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন আবহাওয়ার যে পূর্বাভাস আছে, আমাদের বিভিন্ন নদীর পানি সীমা ঊর্ধ্বমুখী, সেখানে বিপৎসীমা অতিক্রম করছে, সেটা নিয়ে এরই মধ্যে আমরা অবগত। যেসব কেন্দ্র এবং অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে আমরা এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি।


তিনি বলেন, যে অঞ্চলগুলোতে বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া সম্ভাবনা আছে। সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে। পরে সেই পরীক্ষাগুলা নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি। আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। পরীক্ষার্থীদের সুবিধাটা সবচেয়ে বেশি আমাদের কাছে মুখ্য। আমরা চাই না পরীক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।