বাংলাদেশ — পাতা ৯৫
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি জাকির, সম্পাদক জাহিদুল বিজয়ী
যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় দৈনিক জবাবদিহি ও জেটিভির উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়...
দাউদকান্দিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও এলাকায় সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নোয়াগাঁওয়ে সংগঠনের অফিস প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে প্রতিষ্ঠিত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ইতোমধ্যে মানবিক কার্যক্...
খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে খিলগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গা...
নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনও শক্তিশালী হয়ে উঠতে পারে না। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক...
ক্রুড অয়েলের মজুতেও টান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) মজুতে। বর্তমানে চট্টগ্রামের এই শোধনাগারে প্রায় এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড) মজুত রয়েছে, যা দিয়ে সর্বোচ্চ আরও ২০ থেকে ২২ দিন উৎপাদন চালানো সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্যে ন...
মুরাদনগরে দুই দশক পর নির্বাচন: ‘সিলেকশন’ বিতর্ক পেরিয়ে বদিউল আলম ডিগ্রি কলেজে ভোট গ্রহণ সম্পন্ন
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক পর কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কলেজ পরিচালনা পর্ষদের গঠন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও নির্বাচনকে ঘিরে এবারও সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক ও অভিযোগ। স্থ...
জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার শঙ্কা
নীলাচল পরিবহনের বাসের সংখ্যা ৩৫০টি। এর ৯৫টি চলে ঢাকা থেকে কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মতো দূরপাল্লার রুটে। গত বৃহস্পতিবার ৩০টি বাস বন্ধ ছিল তেল সংকটে। কোম্পানিটির গাবতলী-নরসিংদী রুটের ৪০ বাসের ১৬টি বন্ধ ছিল ফিলিং স্টেশনে (তেলের পাম্প) যানবাহনের দীর্ঘ সারির কারণে জ্বালানি না পেয়ে। নীলাচলের ব্যবস্থাপনা পরিচালক আফতাবউদ্দিন মাসুদ এই তথ্য জানি...
মুরাদনগরে কৃষক মনু মিয়ার ঘর পুড়ে ছাই
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর মধ্যপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক মনু মিয়ার একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার জুমার নামাজের পরপরই হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই ঘরটি আগুনে ভস্মীভূত হয়। এতে পাঁচ কন্যা সন্তান নিয়ে বসবাস করা অসহায় কৃষক পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে...
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দেখতে যান। প্রধানমন্ত্রী সেখানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত হা...
বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের শ্রমিকরা সড়কে অবস্থান নিলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) অবরোধ অব্যাহত রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গ...
ঈদ ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। শনিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে। রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্...
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। শুক্রবার ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএম...
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাদেশের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের জন্য রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক কার্যক্রমের সূচনা করেন। সরকারি তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৪ হাজার ৯...
আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: বিরোধী নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন। এসময় স্পিকারের কাছে তিনি আশা প্রকাশ করেন, সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। বিরোধী দলের নেতা স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্র...
রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ: স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ। জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের উপরে স্থান দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ এ হোক আমাদের মূলমন্ত্র। বৃহস্পতিবার দুপুর দেড়টার পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সূচনা ব...
ধানের মাঠে এখন ক্যাপসিকাম
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন যেন রঙের উৎসব। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লাল, হলুদ আর সবুজ রঙের ঝলমলে ক্যাপসিকাম। এক সময় বিলাসবহুল হোটেলের সালাদ কিংবা বিদেশি খাবারের অনুষঙ্গ হিসেবে পরিচিত এই সবজি এখন মুরাদনগরের উর্বর মাটিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে শ...
সংসদকে যুক্তি-তর্ক আর সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে বৈঠকের সভাপতির নাম প্রস্তাব করতে গিয়ে তিনি এ কথ...
রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি
গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে 'জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার'-এর ব্যানারে এর আয়োজন করা হয়। কর্মস...






























