বাংলাদেশ — পাতা ৯৪
একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ সোমবার (১৬ মার্চ)। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সড়কপথে তিনি...
সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে ১৩৩ অধ্যাদেশ
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। এরপর অধ্যাদেশগুলো বিশে...
‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে এসব...
রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে সরকার
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পেট্রল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোজার ঈদ সামনে রেখে পেট্রল, অকট...
আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি
পবিত্র ঈদুল ফিতরে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়স্বজনের কাছে রেখে যেতে পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, ঢাকায় কারও আত্মীয়স্বজন না থাকলে প্রয়োজনে এসব মূল্যবান জিনিস থানায়ও রাখা যেতে পারে। রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ...
জুলাই নিয়ে কথা বলতে চাইলে জামায়াত আমিরকে থামিয়ে স্পিকার বললেন, ‘সময় পাবেন’
জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দিলেন স্পিকার। তিনি প্রশ্নত্তর পর্বের পরে অন্য বিষয়ে কথা বলার সময় পাবেন বলে জানান ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পর্যায়ক্রমে এই সংসদ ঘঠিত হয়েছে। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে...
নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার
সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। জুবাইদা রহমান বলেন, ‘যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা...
বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ শপথ নিয়েছে। রোববার জাতীয় সংসদে জামায়াতের নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্র পরিচালিত হয় আইন ও সংবিধান অনুযায়ী, আবেগ দিয়ে নয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সরকারের অঙ্গীকারবদ্ধ, তব...
সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে লুটপাটের অভিযোগ জামায়াতের শাহজাহান চৌধুরীর
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সদস্যদের ব্যবহৃত সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী। তিনি হেডফোনের আকার নিয়ে ব্যঙ্গ করে বলেন- ‘এখন এতবড় বোঝা.. এটা মনে হয়; একটা বাজেট করেছিল, আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছেন। আজ রোববার জাতীয় সংসদে অনির্ধারিত (পয়েন্ট অব অর্ডার) আলোচনায়...
জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার
জ্বালানি তেল বিক্রিতে রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সিদ্ধান্তটি আজ থেকেই কার্যকর করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সৃষ্ট সমস্যার প্রেক্ষাপটে...
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন জানিয়েছেন, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনর্বিন্যাস ও পুনরায় যাচাই করার প্রক্রিয়া সরকার শুরু করেছে, যাতে অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা যায়। তিনি বলেন, 'তালিকায় প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার চেষ্টা করছি। যোগ্য ব্যক্তিদের বিভিন্ন সাম...
প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে
নৈতিক ও ধর্মীয় শিক্ষা জোরদার করার লক্ষ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সরকারি দলের সদস্য মো. মনিরুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, নবনির্বাচিত সরকার...
কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী আজ সকালে বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সড়কপথে তিনি দ...
মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রোববার বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, সঙ্গে তার স্ত্রী আ...
নিউ মার্কেটে ঈদের ভিড়: প্রতিটি কেনাকাটার পেছনে একটি গল্প
সূর্য যখন অস্ত যেতে শুরু করে এবং শহরজুড়ে ইফতারের আজান ভেসে আসে, তখন ঢাকার নিউ মার্কেটে যেন এক ভিন্ন আবহ তৈরি হয়। ফুটপাতগুলো ভরে ওঠে, বাতাসে ছড়িয়ে পড়ে ব্যস্ততার গুঞ্জন। পরিবার, দম্পতি আর বন্ধুদের দল রাজধানীর নানা প্রান্ত থেকে ছুটে আসে। সবার লক্ষ্য একটাই— ঈদের জন্য পছন্দের পোশাক খুঁজে পাওয়া। লাখ লাখ বাংলাদেশীর কাছে নিউ মার্কেট শুধু কেনাকাটার জায়গা...
নাটোরে যাকাত বিষয়ক সেমিনার
‘দারিদ্র বিমোচনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। সেমিনারে বক্তারা বলেন, যাকাত প্রদানের মাধ্যমে সম্পদের পরিশুদ্ধি হয়। ফলে যাকাত প্রদানকারী ব্যক্তি উপকৃত হন। পাশাপ...
মুরাদনগরে ১৪ মামলার আসামি কুখ্যাত ডাকাত আইনুল গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ★অভিযানে ধস্তাধস্তি; ২৫ পিস ইয়াবা উদ্ধার, সহযোগী ভাই নুরুল কৌশলে পালিয়ে যায়... কুমিল্লার মুরাদনগরে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত আইনুল ডাকাতকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে দুই উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আহত হ...
রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।
মো: হারুন অর রশিদ, রৌমারী উপজেলা প্রতিনিধি: সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম( সিএসডিকে) ও ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) সংংস্থার আয়োজনে কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। “নদী বাঁচাও, মানুষ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।...






























