বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দাউদকান্দিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দাউদকান্দিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও এলাকায় সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নোয়াগাঁওয়ে সংগঠনের অফিস প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

২০২৪ সালে প্রতিষ্ঠিত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ইতোমধ্যে মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। সংগঠনটির সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য থেকেই ঈদকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এই কর্মসূচির আওতায় ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ব্রয়লার মুরগি, সয়াবিন তেল, পেঁয়াজ, পোলাওর চাল, প্যাকেট দুধ, কিসমিস, সেমাই, নুডলস ও চিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি ইমরান হোসেন বাবু, সাধারণ সম্পাদক রাসেল এনাম রনি, সদস্যবৃন্দ সাইফুল ইসলাম, রিফাত ইসলাম রাফি, শাহপরান, কাউছার মোল্লা, পলাশ মিয়া, রুহুল আমিন, আকাশ, ওবায়দুল, ইব্রাহিম, ইমরান, হুমায়ুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াগাঁও কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম মুফতি নেয়াম-উল্লাহ খলীলি।

 

স্থানীয়রা জানান, তরুণদের এমন উদ্যোগ সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দেয়। স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে এমন প্রত্যাশাই সবার।